ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এই উপজেলার বায়েক ইউনিয়নের অধিকাংশ গ্রাম পাহাড়ের সাথে সংযুক্ত। কিন্তু একশ্রেণীর ভূমিদস্য মাটি খেকো পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে অনেক পাহাড়। তবে কসবা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি তানজিল কবির নিরলস ভাবে এইসব অপরাধ কর্মকাণ্ডে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কারণে অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে। অতীতে কসবা উপজেলার কোন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনস্বার্থে দেশের স্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।
![]()
সেই পরিস্থিতি থেকে কসবা উপজেলা বেরিয়ে আসছে বলে মনে করছেন সুশীল সমাজ। তবে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের পাহাড় সম্পদ রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখার। এই ধারাবাহিকতায় শুক্রবার ১৭ই এপ্রিল ছুটির দিনেও নিরলস ভাবে কাজ করে গেছেন মোবাইল কোর্ট ছুটির দিনেও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি নিরোলস ভাবে অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন জায়গায় অভিযানের ধারাবাহিকতায় কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল কবির বড় সাফল্য অর্জন করেছেন এমনটি বলছেন এলাকাবাসী। এই অভিযানে অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করা হয়েছে। ছুটির দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা নামক স্থানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা এর বিরুদ্ধে পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন, জুনিয়র অফিসার, পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড (অর্থদণ্ড আদায়কৃত) ও ০৬ মাসের কারাদন্ড এবং মোঃ উসমান গণি (শ্রমিক), পিং- আবদুল লতিফ, সাং- নোয়াপাড়া, বায়েক, কসবাকে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
![]()
এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত জব্দকৃত ০৫ টি মাটির ট্রাক্টর এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধ নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য জন্য পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ রাখিবুল হাসানকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
বাস মালিকরা এবার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী Sheikh Robiul Alam। সোমবার (১৬ মার্চ) রাজধানীর Mohakhali Bus Terminal পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়েও কিছুটা কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে। তার ভাষ্য অনুযায়ী, কোথাও কোথাও ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম নেওয়া হচ্ছে। অতীতে যাত্রী কম থাকলে অনেক পরিবহন কম ভাড়ায় যাত্রী নেওয়ার অভ্যাস ছিল, এখনও কিছু বাস সেই অনুযায়ী ভাড়া নিচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্ধারিত ভাড়া ৭০০ টাকা হলেও কেউ ৬০০ বা ৬৮০ টাকায় যাত্রী নিচ্ছেন। গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো ঘটনা পাওয়া যায়নি বলেও জানান তিনি। সড়কমন্ত্রী আরও বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদারকিতে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, Rangpur-এ এক যাত্রী ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছিলেন। বিষয়টি জানার পর তিনি সেখানকার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। পরে যাচাই করে দেখা যায়, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হয়নি। আগে যাত্রী কম থাকায় অনেক সময় কম ভাড়ায় যাত্রী নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়ার কাছাকাছি ভাড়া নেওয়ায় কিছু যাত্রীর কাছে তা বেশি মনে হতে পারে। এ সময় মন্ত্রী আরও জানান, গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ছে না এবং পরিবহন মালিকরা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। কোথাও তেল না পাওয়ার অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে জানাতে বলা হয়েছে, কারণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া উপজেলায় অভিনব কায়দায় দুই নারী মাদক কারবারি মাদক বহন করছিল এবং সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। ১২/০৪/২০২৬ সকাল ১১.৪৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর সভাস্থ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এস আই ফারুক এস আই ইমরান ও সঙ্গীয়ও ফোর্স সহ এই অভিযান পরিচালনাকালে এ সময় ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ জনের নিকট হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশের এই চৌকস টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আমেনা আক্তারের বিরুদ্ধে ০৩টি এবং ফুল বানুর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। আমেনা আক্তার (২৪) স্বামী আনোয়ার হোসেন মাতা সুফিয়া গ্রাম আব্দুল্লাহপুর২। ফুল বানু (৪২) স্বামী কামাল মিয়া মাতা আরজ বেগম সাং রাধানগর মডেল মসজিদপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানানো হয় মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স এ কাজ করছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সীমান্তবর্তী হওয়ায় যত্রতত্র সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ মাদক ডুকছে কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই সীমান্ত পাহাড় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নামক একটি সংস্থা তারা সীমান্ত পাহারায় অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে। কিন্তু তারপরেও একের পর এক বড় বড় মাদকের চালাক প্রবেশ করছে বাংলাদেশ। তবে কসবা থানার পুলিশ তারাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে এটি ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযানে। বৃহস্পতিবার ০২/০৪/২০২৬. রাত ২১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্ব পাড়া এলাকা হতে ০১টি নীল ও সবুজ রং এর রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে। এ সময় সিএনজি টি তল্লাশী করিয়া ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম ১। মোহাম্মদ সায়মন (২২) পিতা আব্দুল হান্নান মাতা জোসনা আক্তার সাং বাগড়া মধ্যপাড়া থানা ব্রাহ্মণ পাড়া জেলা কুমিল্লা ২। মোঃ সাঈম রানা (২৬) পিতা মোঃ মাসুদ আলম মাতা -বিলকিস গ্রাম চারুয়া ডেঙ্গুরতলা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া। থানা সূত্রে জানানো হয় তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কসবা থানা অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতানা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে কসবা থানা পুলিশ এবং মাদক নির্মল না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কসবা থানা অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময় অফিসের নিরাপত্তা বজায় রাখা, বিদ্যুৎ অপচয় রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে অফিস ত্যাগ করার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কক্ষের লাইট, ফ্যান, বৈদ্যুতিক সুইচ ও কম্পিউটার বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য অগ্নিকাণ্ড বা যান্ত্রিক ত্রুটি এড়াতে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় অফিস বন্ধ থাকায় কোনো কক্ষে পচনশীল বস্তু থেকে দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং ভবনের কোথাও—বিশেষ করে ওয়াশরুম বা আশপাশে পানি জমে না থাকে—সেদিকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এডিস মশার বিস্তার রোধে কোথাও পানি জমে থাকার সুযোগ না রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, ইতোপূর্বে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ উর্ধতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এ সময় তারা দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশকিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। পরে শিক্ষামন্ত্রী দক্ষ জাতি গঠনের তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে তাঁরা দেশে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা অর্জন এবং শিক্ষা জীবন শেষে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়। কর্ম ব্যস্ততার মধ্যে সময় দেয়া এবং ধৈর্যসহকারে বক্তব্যে শোনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। দক্ষ জাতি গঠনে মন্ত্রীর পরিকল্পনা ও যে কোন উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আশা করেন আগের মেয়াদে শিক্ষাঙ্গন নকলমুক্ত করতে ড. এহসানুল হক মিলন যেভাবে সফল হয়েছেন তেমনিভাবে এই মেয়াদে দক্ষ জাতি গঠনের কাজেও শিক্ষামন্ত্রী সফল হবেন। উল্লেখ্য, ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে এক বছর নেতৃত্ব দিয়েছেন। তাঁর দায়িত্বকালে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে পেশাভিত্তিক দক্ষতা অর্জনে বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম প্রবর্তন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এই উপজেলার বায়েক ইউনিয়নের অধিকাংশ গ্রাম পাহাড়ের সাথে সংযুক্ত। কিন্তু একশ্রেণীর ভূমিদস্য মাটি খেকো পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে অনেক পাহাড়। তবে কসবা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি তানজিল কবির নিরলস ভাবে এইসব অপরাধ কর্মকাণ্ডে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কারণে অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে। অতীতে কসবা উপজেলার কোন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনস্বার্থে দেশের স্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। সেই পরিস্থিতি থেকে কসবা উপজেলা বেরিয়ে আসছে বলে মনে করছেন সুশীল সমাজ। তবে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের পাহাড় সম্পদ রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখার। এই ধারাবাহিকতায় শুক্রবার ১৭ই এপ্রিল ছুটির দিনেও নিরলস ভাবে কাজ করে গেছেন মোবাইল কোর্ট ছুটির দিনেও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি নিরোলস ভাবে অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন জায়গায় অভিযানের ধারাবাহিকতায় কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল কবির বড় সাফল্য অর্জন করেছেন এমনটি বলছেন এলাকাবাসী। এই অভিযানে অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করা হয়েছে। ছুটির দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা নামক স্থানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা এর বিরুদ্ধে পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন, জুনিয়র অফিসার, পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড (অর্থদণ্ড আদায়কৃত) ও ০৬ মাসের কারাদন্ড এবং মোঃ উসমান গণি (শ্রমিক), পিং- আবদুল লতিফ, সাং- নোয়াপাড়া, বায়েক, কসবাকে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত জব্দকৃত ০৫ টি মাটির ট্রাক্টর এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধ নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য জন্য পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ রাখিবুল হাসানকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (আজ) বিকেল সাড়ে তিনটার দিকে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহত শিক্ষার্থী অরুপ রতন (কনিস্ক মাঝি) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক জানান, হলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ৯ মার্চ থেকে ছুটি শুরু হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করলেও অরুপ রতন হলে অবস্থান করছিলেন। বুধবার সহপাঠীরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া না পেয়ে কক্ষের সামনে যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর হলের ওই কক্ষের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। সহপাঠীরা অরুপ রতনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেন। নিহতের এক বন্ধু বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তারা একসঙ্গে থাকতেন এবং অরুপ ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। তাঁর এভাবে চলে যাওয়াকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। পরে প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতায় মরদেহ নামানো হয়। পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং তারা ঢাকায় আসছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।